NNTV
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

ভারতের অরুণাচল ও নাগাল্যান্ড টানা পাঁচ দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। ভারতীয় সেনা ও বিমানবাহিনী (আইএএফ) ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে ।

দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টার থেকে অবিরাম পানি ঢালার পাশাপাশি স্থলভাগেও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চলছে। অরুণাচলের আনজাও জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত ওয়ালং এলাকা। এই এলাকায় ১৩ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। 

মঙ্গলবার সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাহাড়জুড়ে ছড়িয়ে পড়া আগুনে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্স -এ দেওয়া এক বার্তায় আইএএফ জানিয়েছে, তাদের হেলিকপ্টার দুটি ফ্রন্টে একযোগে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। অরুণাচলের ওয়ালং এলাকায় মোট ১ লাখ ৩৯ হাজার ৮০০ লিটার পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

একই সময়ে নাগাল্যান্ডের জুকৌ ভ্যালিতে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার ডিমাপুরের পদুমপোখরি লেক থেকে পানি সংগ্রহ করে কাছাকাছি এলাকায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। খাড়া ঢাল, কম দৃশ্যমানতা ও দমকা বাতাসের মধ্যেও অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার আইএএফ জানিয়েছিল, লোহিত উপত্যকায় ৯,৫০০ ফুটেরও বেশি উচ্চতায় টানা আকাশপথে অগ্নিনির্বাপণ অভিযান চালানো হচ্ছে। একাধিক উড্ডয়নে ১২,০০০ লিটারের বেশি পানি নিক্ষেপ করে উপত্যকার সংকীর্ণ পর্বতশ্রেণির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও দমকা বাতাসের মধ্যেও অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনুষ্ঠানিক ফল ঘোষণা ২৯৭ আসনের,গণভোটে ‘হ্যাঁ’ভোট জিতেছে

1

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

2

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

3

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

4

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

5

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

6

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

7

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

8

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

9

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

10

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

11

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

12

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

13

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

14

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

15

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

16

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

17

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

18

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

19

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

20