NNTV
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আবাসন, পানি, বিদ্যুৎ ও খাদ্যসংকটের অনিশ্চয়তার মধ্যেই নতুন একটি জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে ফিফা।

শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠকে এ ঘোষণা দেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সভায় ৯টি দেশ (কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত) গাজা পুনর্গঠনে মোট সাত বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আরও পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর কথা জানায়। 

ফিফা জানিয়েছে, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে তারা। পাশাপাশি ১৫ মিলিয়ন ডলারের একটি ফিফা একাডেমি, ৫০টি ‘মিনি পিচ’ নির্মাণে ২৫ লাখ ডলার এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ তৈরিতে আরও ৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। 

ইনফান্তিনো বলেন, ‘শুধু বাড়িঘর, স্কুল, সড়ক বা হাসপাতাল নয়, মানুষের আশা ও বিশ্বাসও পুনর্গঠন করতে হবে। ফুটবল মানে আশা, আনন্দ ও ঐক্য।’

ফিফার এই ভূমিকায় অবশ্য সমালোচনাও হচ্ছে। গাজার বর্তমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝে যেখানে লাখ লাখ মানুষ অস্থায়ী তাঁবুতে বাস করছে, সেখানে ৫০ মিলিয়ন ডলারের আধুনিক স্টেডিয়ামকে অনেকে অপ্রাসঙ্গিক বিলাসিতা হিসেবে দেখছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানি

1

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

2

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

3

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

4

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্

5

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

6

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

7

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

8

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিস কী বলচ্ছে

9

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

10

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

11

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

12

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

13

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

14

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

15

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

16

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

17

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

18

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

19

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

20