NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

তদন্তের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগে একটি মামলায় বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট লুইস আরসকে গ্রেফতার করা হয়েছে। এক মাস আগে রক্ষণশীল নেতা রদ্রিগো পাজ দেশটিতে ক্ষমতায় আসেন। এরপরই তাকে গ্রেফতার করা হলো।

পাজের সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কো আন্তোনিও ওভিয়েদো স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) বলেছেন, আরসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের (২০০৬–২০১৯) আমলে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি তহবিল আত্মসাৎ করেছেন। দুর্নীতি দমন পুলিশের বিশেষ ইউনিট নিশ্চিত করেছে, তিনি বর্তমানে লা পাসে তাদের সদর দফতরে হেফাজতে রয়েছেন।

পাজ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা মারকো আনতোনিও ওভিয়েদো বলেন, আরসের গ্রেফতার উচ্চপর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে তুলে ধরে। তিনি বলেন, এ বিশাল অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সবাইকে আমরা গ্রেফতার করবো।

তবে আরসের সমর্থকরা তার গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সাবেক মন্ত্রী ও আরসের ঘনিষ্ঠ সহযোগী মারিয়া নেলা প্রাদা বলেন, কোনো পূর্বসতর্কতা ছাড়াই তাকে রাস্তায় থেকে তুলে নেওয়া হয়েছে। 

আরসের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রীয় ‘ইন্ডিজিনাস পেসান্ট ডেভেলপমেন্ট ফান্ড’ থেকে প্রায় ৭০০ মিলিয়ন ডলার সরিয়ে নিয়েছেন। যা গ্রামীণ আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে ব্যয় হওয়ার কথা ছিল। তিনি ২০০৬ থেকে ২০১৭ পর্যন্ত এই তহবিলের পরিচালনা বোর্ডে ছিলেন এবং ব্যক্তিগত খরচে টাকা ব্যবহার করার অভিযোগ রয়েছে।

বলিভিয়ার অ্যাটর্নি জেনারেল রজার মারিয়াকা জানান, অভিযোগ প্রমাণিত হলে আরসের ৪ থেকে ৬ বছরের কারাদণ্ড হতে পারে। গত অক্টোবরের নির্বাচনে পাজ জয়ী হন, যখন জনগণ দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, জ্বালানি ঘাটতি এবং সরকারি সম্পদের ঘাটতিতে ক্ষুব্ধ ছিল—যা আরসের প্রশাসনের ব্যর্থতা হিসেবে বিবেচিত হয়।

ক্ষমতায় এসে প্রেসিডেন্ট পাজ পূর্ববর্তী বামপন্থি নীতির অনেক পরিবর্তন এনেছেন, যা দেশে দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণের পর নতুন দিক নির্দেশ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

1

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

2

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

3

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

4

ঘন কুয়াশায় নৌরুটে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ

5

জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপ

6

আজ পিএসএলের ১১তম আসর শুরু

7

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

8

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

9

অভিনেতা শামস সুমন মারা গেছেন

10

শুল্কছাড়ে গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

11

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

12

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

13

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

14

এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুবুর

15

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

16

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

17

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

18

নিলামের মাধ্যমে হবে পিএসএলের খোলোয়াড় নির্বাচন

19

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

20