NNTV
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

এদিকে, ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে ক্ষয়ক্ষতির তালিকায় বলা হয়েছে-

৫৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট
১০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান
১৪টি চিকিৎসা কেন্দ্র
৬৫টি বিদ্যালয়
১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

1

৭,৩৪৫ কোটি টাকার বড় ঝুঁকিতে আইসিসি

2

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

আবদুল্লাহ :এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন

5

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

6

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

7

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

8

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

9

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

10

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

11

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

12

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

13

গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নি

14

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

15

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

16

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

17

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

18

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

19

আনুষ্ঠানিক ফল ঘোষণা ২৯৭ আসনের,গণভোটে ‘হ্যাঁ’ভোট জিতেছে

20