NNTV
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আজ শনিবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) বিকেলে গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া বড় ভাই বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আনিসুর রহমান ভূইয়া পালিয়ে যান। তবে এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

1

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

2

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

3

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

4

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার

5

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

6

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

7

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

8

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

9

ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

10

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

11

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

12

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

13

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

14

কানাডায় আয়োজিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

15

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

16

লামিন ইয়ামাল পেলেন সুখবর

17

আইভীর জামিন পাঁচ মামলায়

18

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

19

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

20