NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

অ্যান্ড্রু ম্যাকার্থি এমন এক দুর্লভ ছবি তুলতে সক্ষম হয়েছেন, যার নাম দিয়েছেন ‘দ্য ফল অব আইকারাস’। ছবিতে দেখা যায়—একজন স্কাইডাইভার সূর্যের ঠিক সামনে পড়ছেন; পেছনে সূর্যের টেক্সচার স্পষ্ট দেখা যাচ্ছে। এই একটি শট ধরতে ম্যাকার্থিকে মোট ছয়বার ব্যর্থ হতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি শুকনো হ্রদভূমি, উইলকক্স প্লায়ায়। সেখানে বড় বড় মালবাহী ট্রেন পাশ দিয়ে যাওয়ায় ক্যামেরা কাঁপছিল এবং বারবার শট নষ্ট হচ্ছিল। অন্যদিকে, আকাশে থাকা স্কাইডাইভার গ্যাব্রিয়েল ব্রাউনও অপেক্ষায় ছিলেন কখন তাকে লাফ দিতে বলা হবে।

ব্রাউন জানান, তারা প্রথমে ভেবেছিলেন ভুল হলে আবার নেমে প্যাক খুলে নতুন করে চেষ্টা করবেন। কিন্তু পাইলট সেদিন সকালে মাত্র আরেকবার চেষ্টা করার সুযোগ দেন। তাই ম্যাকার্থি সতর্কভাবে সময় গুণছিলেন—সূর্য নিচে থাকবে, ব্রাউন যথেষ্ট উঁচুতে থাকবে এবং ক্যামেরার সঠিক অবস্থান মিলতে হবে—এই তিনটাই একসঙ্গে না মিললে ছবি পাওয়া সম্ভব নয়।

শেষ সুযোগে ম্যাকার্থি কাউন্টডাউন দিলেন—‘থ্রি, টু, ওয়ান, গো!’ ব্রাউন লাফ দিলেন। হেডসেটের মাধ্যমে তিনি জিজ্ঞেস করলেন, ‘ছবি পেয়েছ?’

এইবার মিলল কাঙ্ক্ষিত মুহূর্ত—সূর্যের সামনে মানুষের নিখুঁত সিলুয়েট। ম্যাকার্থির ভাষায়, ‘আমরা বুঝে গিয়েছিলাম, বিশেষ কিছু পেয়ে গেছি।’

ম্যাকার্থির মহাকাশ-ভাবনার শুরু শৈশবে। তার ঘর ভরা ছিল জ্বলজ্বলে গ্রহ আর খেলনা। বড় হয়ে তিনি আবার টেলিস্কোপ কেনেন এবং ধীরে ধীরে পেশাদার অ্যাস্ট্রোফটোগ্রাফার হয়ে ওঠেন। এরপর তিনি রকেটের সূর্য অতিক্রমের ছবি তোলেন এবং নতুন চ্যালেঞ্জ খুঁজতে গিয়ে স্কাইডাইভিং-আইডিয়াটি মাথায় আসে।

ছবিটি প্রমাণ করতে তিনি নেপথ্যের ভিডিও ও সম্পাদনার বিস্তারিত তথ্য প্রকাশ করেন। কারণ অনেকে ভেবেছিল ছবি ‘নকল’ বা এআই দিয়ে বানানো। কিন্তু ছবিটি সম্পূর্ণ বাস্তব—হাজারো ফ্রেম একত্র করে (image stacking—অনেক ছবি মিলিয়ে নিখুঁত করা) তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই কাজ অ্যাস্ট্রোফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

3

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

4

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

5

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

6

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

7

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

8

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

9

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

10

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

11

ঈদযাত্রা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্র

12

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

13

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

14

দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানি

15

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

16

সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যু আরেক শিশুর

17

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্

18

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

19

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

20