NNTV
প্রকাশ : Mar 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

বরিশালের বানারীপাড়ায় রাস্তার পাশের একটি জমি থেকে এক মুদি ও বিকাশ এজেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম তৈয়ব বাহাদুর (৪৫)। তিনি বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের বাসিন্দা এবং উদয়কাঠি বাজারে মুদি ও বিকাশ এজেন্ট হিসেবে ব্যবসা করতেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শনিবার রাত প্রায় ১১টা পর্যন্ত দোকান খোলা রাখেন তৈয়ব বাহাদুর। পরে দিনের লেনদেনের টাকা সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

রাত আনুমানিক ৪টার দিকে বাড়ি ফেরার পথে উদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

স্থানীয়দের ধারণা, ঈদ উপলক্ষে বেচাকেনার টাকা সঙ্গে থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

1

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

2

জেনে নিন নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

3

মেরিলিনের গহনা থেকে ব্যক্তিগত চিঠি,নিলামে উঠছে স্মৃতিচিহ্ন

4

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

5

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

6

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

7

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

8

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

9

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

10

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

11

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

12

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

13

টোকিও প্রশাসনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

14

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

15

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

16

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

17

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

18

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

19

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

20