NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সন্তান জন্ম দিতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলেন মাও!

ঘটনাটি ভারতের। দেশটির মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত নারী পেশায় দেশটির অ্যাক্রিডেটেড সামাজিক স্বাস্থ্য কর্মীর (এএসএইচএ) সদস্য ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রামে কোনও হাসপাতাল নেই। ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ করতে হলেও কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। গ্রামের রাস্তা খারাপ থাকায় গাড়ি চলে না। অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে হাসপাতালে পৌঁছোনোর আগেই গর্ভেই মৃত্যু হয় অনাগত শিশুর। বাঁচানো যায়নি অন্তঃসত্ত্বা ওই নারীকেও। মৃত ওই নারীর নাম আশা সন্তোষ কিরাঙ্গা (২৪)। 

পরিবার সূত্রে খবর, ওই নারী ন’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের গ্রামে কোনও রাস্তা নেই। তাই কোনও গাড়ি গ্রাম পর্যন্ত যায় না। গ্রামে নেই চিকিৎসা বা সন্তান প্রসবের বন্দোবস্তও। তাই বাধ্য হয়ে গত ১ জানুয়ারি হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন ওই নারী। প্রায় ছ’কিলোমিটার হাঁটার পর তার পেটে যন্ত্রণা শুরু হয়। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতাল থেকে পরে জানানো হয়, নারীর গর্ভে সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। অতিরিক্ত রক্তচাপের কারণে মায়েরও মৃত্যু হয়েছে। ভারী শরীর নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণেই এই পরিণতি বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের।

গড়চিরৌলি জেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতাপ শিন্ডে জানিয়েছেন, চেষ্টা করেও ওই নারীকে বাঁচানো যায়নি। ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার কাছে চেয়ে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

1

অভিনেতা শামস সুমন মারা গেছেন

2

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

3

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

4

আমির খান  কী তৃতীয় বিয়ের তে আবদ্ধ হতে যাচ্ছে

5

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

6

দীর্ঘ বিরতির পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে স্কুলগুলো

7

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

8

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

9

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

10

France and UK launch

11

এবার ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

12

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ইরানে ফেরার ঘোষণা দিলেন পাহলভ

13

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

14

এপস্টিন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হি

15

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

16

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

17

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

18

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

19

পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

20