NNTV
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

আজ শুক্রবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আগুনে ভস্মীভূত হয়েছে। তবে বাসটির যাত্রীরা সবাই অক্ষত আছেন। পুলিশ জানায়, বিকেল চারটার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় নড়াইল এক্সপ্রেস-এর একটি বাস। কিছুক্ষণ পর বাসটি সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। সাথে সাথে যাত্রীরা দরজা, জানালা দিয়ে যে যেভাবে পেরেছে বের হয়ে যান। যাত্রীরা সবাই অক্ষত আছেন। দ্রুতই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে ও তা ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
বাসে আগুন ধরার ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। আগুন নেভানোর পর মহাসড়কটিতে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, বাসটি ছাড়ার আগে বাসের চালক গাড়ির ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিল। কিন্তু তারপরও মালিকদের জোরাজুরিতে চালক বাসটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

1

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

2

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

3

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

4

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

5

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

6

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

7

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

8

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

9

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

10

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

11

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

12

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

13

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

14

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

15

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

16

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

17

বিএনপির বিজয়ে জাপান জানালো অভিনন্দন

18

সিলেটে জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ীর মৃত্যু

19

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

20