NNTV
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন, আটক ৪

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় প্রায় ৫০০ ফুট নদীর পাড় ভেঙে গেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
হাইমচর থানা নৌ পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। ভাঙনের সঙ্গে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে নীলকমল নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রাথমিক মেরামতের নির্দেশ দেন। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মনির হোসেন জুয়েল নামের এক ব্যক্তি কয়েকদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে নদী ও পুকুর থেকে মাটি কাটছিলেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন তিনি।
এদিকে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বাঁধ মেরামত না করা হলে আশপাশের ঘরবাড়ি ও কৃষিজমি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
নীলকমল নৌ পুলিশের এক এএসআই জানান, প্রশাসনের নির্দেশে ড্রেজার ও বালু সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল বলেন, ড্রেজার মালিকরা নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করছেন। তবে স্থানীয়দের অভিযোগ ভিন্ন।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক মেরামত কাজ শুরু হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



এনএন টিভি / মোঃ কামরুল ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

1

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বগুড়া সিটি করপোরেশন

2

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

3

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

4

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

5

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

6

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

7

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

8

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

9

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

10

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

11

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

12

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

13

সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু ও টুকু

14

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

15

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

16

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

17

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

18

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

19

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

20