NNTV
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরামকো তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র আবকাইকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) থেকে প্রাপ্ত সর্বশেষ স্যাটেলাইট চিত্রে সৌদি আরামকোর এই স্থাপনা থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। 

বুধবার ইরানের পক্ষ থেকে চালানো সম্ভাব্য হামলার খবরের পরপরই এই ছবিগুলো সামনে আসে।

স্যাটেলাইট চিত্রটি স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে ধারণ করা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার অল্প সময় পরের ঘটনা। আরামকোর তথ্যানুযায়ী, বিশ্বের বৃহত্তম এই অপরিশোধিত তেলশোধনকেন্দ্রটি বিশ্ববাজারের মোট চাহিদার প্রায় ৫ শতাংশ সরবরাহ নিশ্চিত করে। এখান থেকেই মূলত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ শেষে সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূলীয় পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন দেশে রফতানি করা হয়।

বর্তমানে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে সমুদ্রপথের বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে সংযোগকারী এই পাইপলাইনটি সৌদি আরবের তেল রফতানির প্রধান বিকল্প পথ হয়ে দাঁড়িয়েছে। ফলে আবকাইক স্থাপনায় এই ক্ষয়ক্ষতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিচ্ছে। 

তবে এই অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরামকোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

1

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

2

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

3

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংয

4

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

5

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

6

দুই দেশ কেড়ে নিল ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

7

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

8

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

9

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

10

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

11

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

12

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

13

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

14

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

15

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

18

ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

19

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

20