NNTV
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকের টাকা না পেয়ে মারুফ (৪০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামে প্রফুল্ল দাসের বাড়ির একটি আমগাছে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মারুফ মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান। টাকা না পেয়ে তিনি বাড়িতে ভাঙচুর করেন। এ ঘটনায় তার মা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকে মারুফ বাড়ির বাইরে অবস্থান করছিলেন।

আজ সোমবার সকালে স্থানীয়রা আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মিরাজ ফকির শায়িত হলেন ছেলে সোহেলের কবরের পাশে

1

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

2

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

3

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বিপিএল

4

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

5

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

6

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

7

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

8

আবারও ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বিমান হামলায় নিহত ৫ জন

9

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালে নয়, হবে বিকেলে

10

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

11

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

12

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

13

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

14

জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালে

15

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

16

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে:

17

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

20