NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

শেষ ওভারের থ্রিলারে নাটকীয় জয় পেয়েছে সিলেট টাইটানস। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে হারিয়ে দেয় দলটি।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেও শুরুতে চাপে পড়ে সিলেট টাইটান্স। বিলিংস-মিরাজ জুটিতে ম্যাচে ফেরে তারা। কিন্তু এই দুই ব্যাটারের বিদায়ের পর জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল রংপুর রাইডার্স। শেষ বলে দরকার ছিল ৬ রান। এমতাবস্থায় ফাহিম আশরাফের করা বলে ছক্কা হাঁকিয়েই দলকে জেতান ইংলিশ তারকা ক্রিস ওকস। তাতেই রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত হয় সিলেটের।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে দলনেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। শেষদিকে জয়ের কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন মঈন আলি ও ক্রিস ওকস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে সিলেট। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চারজন ব্যাটার। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।

পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা চালান খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৩৪ রানের জুটি। মাত্র ১৯ বলে ৩০ রান করে আউট হন খুশদিল। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন রিয়াদ। এদিকে দলনেতা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। আর ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মুস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন।

সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

1

পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

2

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

3

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

4

Independent candidates claim that the voting environment is

5

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

6

মিয়ানমারে সেনা-তত্ত্বাবধানে দ্বিতীয় দফার নির্বাচন শুরু

7

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

8

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

9

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

10

মেরিলিনের গহনা থেকে ব্যক্তিগত চিঠি,নিলামে উঠছে স্মৃতিচিহ্ন

11

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

12

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

13

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

14

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

15

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

16

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

17

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

18

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাসনিম জারা

19

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

20