NNTV
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পেতে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে নতুন আরেকটি স্বীকৃতি । আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ তাঁকে দেওয়া হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা।

আয়োজকদের ভাষায়, গত আড়াই দশক ধরে এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রিয়াঙ্কা। বলিউড ও হলিউড—উভয় অঙ্গনে সমান দক্ষতায় কাজ করে তিনি বিশ্বব্যাপী অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।


পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান সুদৃঢ় করেন প্রিয়াঙ্কা। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে তিনি ‘সিটাডেল’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবেল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ অস্কার মনোনয়নও পেয়েছিল।

সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা। এর আগে তিনি পদ্মশ্রীসহ একাধিক সম্মাননা পেয়েছেন।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শিল্পের কোনো সীমানা নেই। ভাষা, ভূগোল বা সংস্কৃতি যাই হোক, একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করছে।

একই অনুষ্ঠানে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি পাবেন ‘গোল্ড লিজেন্ড অনার্স’, আর সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

1

ম্যাককালাম-স্টোকসকে গিলক্রিস্ট-ওয়াহর কড়া সতর্কবার্তা।

2

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্না

3

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

4

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

7

কাতার জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

10

যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি দিলো ইউক্রেনের প্রেসিডেন্ট জে

11

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

12

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

13

ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে দফায় দফায় বৈঠক

14

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

15

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

16

এনসিপির ইশতেহার ঘোষণা আজ

17

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

18

দেড় বছর বিরতির পর নারী ফুটবল লিগ শুরু হলেও তা নিছক নিয়ম রক্ষ

19

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

20