NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসি বাসে দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় বসানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

দুর্ঘটনার সময় দ্রুত বের হতে না পারাই হতাহতের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই যাত্রীদের নিরাপদে বাস থেকে দ্রুত বের হওয়ার পথ তৈরি করতে সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা না মেনে চললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার কিংবা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়লে যাত্রীদের দ্রুত বের হতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে বাসের দরজা ও জানালা দিয়ে তাৎক্ষণিকভাবে বের হতে গিয়ে যাত্রীদের নানা বাধার মুখোমুখি হতে হয়।

তাই এ পরিস্থিতি মোকাবিলায় বিআরটিএ জানায়, এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) চিহ্ন থাকতে হবে। সেই সঙ্গে জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বের হতে পারেন।

অন্যদিকে, নন-এসি গণপরিবহনের ক্ষেত্রে জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এসব বাসের জানালার মাঝ বরাবর সংযুক্ত স্টিলের রডও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, এসব ব্যবস্থা কার্যকর হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে। এ ছাড়াও সংস্থাটি সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

1

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

2

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

3

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

4

সংসদে বিরোধীদলের আপত্তির মুখেই দুই বিল পাস

5

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

6

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

7

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তার

8

এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ করেছে এনবিআরের ওয়েবসাইট

9

গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ই

10

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

11

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড

12

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

13

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

14

এভারকেয়ারে ওসমান হাদি

15

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

16

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

17

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবানের ৩২ জন নাগরিক নিহত, দু

18

স্বর্ণ ও রুপার দামে আবার ও পতন পুরো বিশ্ববাজারে

19

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

20