NNTV
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠনের পথে থাকা ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। নতুন সরকারের প্রতি ইতিবাচক বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যের চলচ্চিত্র শিল্প ও নিজের নির্বাচনী এলাকার দীর্ঘদিনের দাবি নিয়ে সরব হয়েছেন তিনি।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেব বলেন, বাংলায় নতুন সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ায় বিজেপি-কে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, এই সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর যাতে শোনা যায়, তা নিশ্চিত করবে।

জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি অভিনয়জগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত দেব বাংলা চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়েও তার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নতুন সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা যেন ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখেন। বাংলা চলচ্চিত্র শিল্পের ভেতরে যে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি রয়েছে, তা যেন এবার অতীত হয়ে যায়। তিনি মনে করিয়ে দেন যে, চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, আর এর প্রকৃত বিকাশ সম্ভব কেবল পারস্পরিক শ্রদ্ধা ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই।

এ ছাড়া নিজের নির্বাচনী কেন্দ্র ঘাটালের দীর্ঘদিনের সমস্যা মেটাতেও নতুন সরকারের সহযোগিতা চেয়েছেন এই তারকা সাংসদ। তিনি আরও বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন করার বিষয়ে আমি নতুন সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। ঘাটালের মানুষের কাছে এটি একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও সময়ের দাবি। রাজনীতির ঊর্ধ্বে উঠে এটি আসলে মানুষের জীবন রক্ষা এবং জীবিকা নিশ্চিত করার লড়াই। 

রাজনীতির ময়দানে মতভেদ থাকলেও রাজ্যের স্বার্থে এবং মানুষের উন্নয়নে নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

1

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

2

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

3

ধৈর্য: পরীক্ষার সময় আল্লাহর সবচেয়ে প্রিয় আমল

4

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

5

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

6

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

7

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

8

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

9

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

10

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের

13

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

14

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

15

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

16

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

17

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

18

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

19

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

20