NNTV
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

এবারের বিশ্বকাপে কানাডার ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজক হিসেবে এবারই প্রথম নিজেদের মাটিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন এবং মাঠে নামার ঐতিহাসিক সুযোগ পেয়েছে উত্তর আমেরিকার এই দেশটি।

এর আগে ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপে অংশ নিলেও কখনোই ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা ছিল না কানাডার। এবার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ১৩টি ম্যাচ, যা দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক।

বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলছে কানাডা। তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। স্বাগতিক দর্শকদের সমর্থন নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে দলটি।

কানাডার বর্তমান দলকে দেশটির ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলে রয়েছেন তারকা ফুটবলার আলফনসো ডেভিস, জোনাথন ডেভিড ও  কাইল লেরিন। তাদের নেতৃত্বে বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষাও ঘোচাতে চায় ‘লে রুজ’রা। বিশ্বকাপে কানাডার অতীত অবশ্য সুখকর নয়। ১৯৮৬ ও ২০২২—দুই আসর মিলিয়ে ছয়টি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি তারা। এমনকি ড্রও করতে পারেনি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে কানাডার প্রথম গোলের ইতিহাস গড়েছিলেন আলফনসো ডেভিস।

বিশ্বকাপে প্রথম জয়, প্রথমবার নকআউট পর্বে ওঠা এবং স্বাগতিক হিসেবে স্মরণীয় এক আসর উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে কানাডা। আর সেই পথচলায় তাদের ম্যাচ বসনিয়ার বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

1

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

5

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

8

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

9

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি

10

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি

11

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

12

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

13

ইরানের বিমান হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ধ্বংস

14

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

15

সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যু আরেক শিশুর

16

শুরু হয়েছে হজের ভিসা দেওয়া

17

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিস কী বলচ্ছে

18

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

19

আবারও নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

20