NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের বাটা গেটের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত সিদ্দিকুর রহমান (৫৭) বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে অফিসে যাওয়ার জন্য বিআরটি প্রকল্পের উড়াল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সিদ্দিকুর। এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপেক্স ক্লাব বাংলাদেশ ডিস্ট্রিক্ট -১ এর কনভেনশন অনুষ্ঠিত

1

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

2

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

3

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

4

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

5

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

6

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

7

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

8

আবদুল্লাহ :এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন

9

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

10

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

11

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংয

12

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

13

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

14

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

15

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

16

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

17

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

18

স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দে ৭৪% হ্রাস

19

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

20