NNTV
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা, হৃদযন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন গায়ক। এরপরই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, শনিবার রাত ২টার দিকে একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। যার ফলে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৬১ বছরের গায়কের অবস্থা এখন স্থিতিশীল।

জানা গেছে, কয়দিন পরপর অনুষ্ঠান ছিল নচিকেতার। যার ফলে শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন গায়ক। শনিবার রাতে আচমকাই বুকে অস্বস্তি শুরু হয় গায়কের। তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সংবাদমাধ্যমকে গায়কের ঘিনিষ্ঠ সূত্র জানিয়েছে, নচিকেতার হৃদরোগের সমস্যা আগে কখনও দেখা যায়নি। অসুস্থ ছিলেন তিনি আর তার জন্য খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন। তবে এই কদিন পরপর গানের অনুষ্ঠান ছিল আর যার জন্য তার ধকলও যাচ্ছিল।

আজ রোববারও আসানসোলে অনুষ্ঠান ছিল। কিন্তু এই অসুস্থতার জন্য নচিকেতার সেই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। 

এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভাল করে খাওয়াদাওয়া করারও পরামর্শ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো নচিকেতা বেশ কিছু ফলমূলও খাচ্ছিলেন। তবে নচিকেতা জানিয়েছিলেন, তিনি ভোজনরসিক নন, খেতে তেমন তার ভাল লাগে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

1

দেশে জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

2

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স

3

এসি বাসে দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

4

বিপিএলে ওপেনিং ছেড়ে নতুন পজিশনে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ই

5

সিলেটে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

6

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

7

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

8

ইরানের প্রেসিডেন্ট বিশেষ বৈঠকের পর যে হুঁশিয়ারি দিলেন

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

11

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

12

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

13

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

14

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

15

লালপুরে নবজাতক চুরি অতঃপর উদ্ধার; মূল আসামি গ্রেফতার

16

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

17

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

18

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

19

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

20