NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘ মহাসচিবের বহুমাত্রিক দুর্বলতা সূচকের (মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স-এমভিআই) বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ১৫ সদস্যের এই প্যানেল ব্যক্তিগত ক্ষমতায় দায়িত্ব পালন করবে, যা বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত।

প্যানেলটি বহুমাত্রিক দুর্বলতা সূচকের (এমভিআই) ভবিষ্যৎ উন্নয়ন, পদ্ধতিগত কাঠামো ও বৈশ্বিক নীতি-প্রক্রিয়ায় এর প্রয়োগকে শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেবে। এ ছাড়া তারা এমভিআই সচিবালয় এবং জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সূচকটি পদ্ধতিগতভাবে নির্ভরযোগ্য ও নীতি নির্ধারণে কার্যকর থাকে।

জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৭৮/৩২২ অনুযায়ী প্যানেলটি প্রতি তিন বছর পর পর এমভিআই পর্যালোচনা করবে। পাশাপাশি প্রয়োজনীয় পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ দেওয়া এবং উন্নয়নশীল দেশগুলো দুর্বলতা কমানো ও স্থিতিস্থাপকতা বাড়ানোর ক্ষেত্রে কী অগ্রগতি করছে, তা পর্যবেক্ষণ করাও প্যানেলের দায়িত্বের অন্তর্ভুক্ত। 

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এমভিআই যেভাবে ব্যবহার করছে, সেখানকার অভিজ্ঞতাও তারা বিবেচনায় নেবে।

ড. ফাহমিদা খাতুনের এই নিয়োগকে বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তিনি প্যানেলে ব্যক্তিগত ক্ষমতায় কাজ করবেন এবং সূচকের প্রযুক্তিগত ও নীতিমুখী উন্নয়নে অবদান রাখবেন।

উল্লেখ্য, ড. ফাহমিদা খাতুন বর্তমানে United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর প্রোডাকটিভ ক্যাপাসিটিজ ইনডেক্স সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা বোর্ডের সদস্য, ব্র্যাক-এর বোর্ড সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

1

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

2

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

3

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

6

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

7

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

8

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

9

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

10

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

11

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

12

আজ পবিত্র শবে মেরাজ

13

বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যা

14

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

15

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

16

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

17

বিশ্বের দূষিত শহরের পঞ্চম স্থানে রাজধানী ঢাকা

18

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

19

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে ইসদাইর ও গ

20