NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

আবারও রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা চালিয়েছে ইউক্রেন। এবার ড্রোন দিয়ে কাস্পিয়ান সাগরে অবস্থিত দুটি রুশ তেল অবকাঠামোয় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

শুক্রবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর এক কর্মকর্তা এ তথ্য জানান।

সূত্রটি জানায়, এসবিইউর ড্রোন রাশিয়ার লুকঅয়েলের মালিকানাধীন ফিলানোভস্কি ও করচাগিন তেল অবকাঠামোয় আঘাত হানে।

ফিলানোভস্কি রিগ রাশিয়ার সবচেয়ে বড় কাস্পিয়ান তেলক্ষেত্রের অংশ— চলতি সপ্তাহের শুরুতেও হামলার লক্ষ্যবস্তু হয়। যুদ্ধ শুরুর পর এটি ছিল এ ধরনের প্রথম হামলা, যখন ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত করার অভিযান জোরদার করেছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, সর্বশেষ ড্রোন হামলায় উভয় প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন স্থগিত করা হয়েছে।

ইউক্রেন কোথা থেকে এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়—কাস্পিয়ান সাগর ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি (৪৩৫ মাইল) দূরে।

চলতি বছরে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলোতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য মস্কোর যুদ্ধ অর্থায়নের সক্ষমতা দুর্বল করা।

এই হামলাগুলো বিশেষভাবে তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে, যেগুলোর অনেকই রাশিয়ার ইউরোপীয় অংশে অবস্থিত।

গত মাসে ইউক্রেন তার অভিযান বিস্তৃত করে কৃষ্ণসাগর দিয়ে রুশ তেল পরিবহনকারী অনিয়ন্ত্রিত ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করে। গত দুই সপ্তাহে এ ধরনের তিনটি জাহাজ ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলার শিকার হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

1

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

2

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

3

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

4

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ১৯

5

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

6

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

7

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

8

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

9

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

10

মেলান্দহে ল্যাব সহকারীর টিপু সুলতানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

11

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

12

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

13

ইকুয়েডর ডিফেন্ডার নিহত হয়েছে দুর্বৃত্তের গুলিতে

14

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

15

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

16

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

17

পাকিস্তান সাথে না থাকলে কী হতো বাংলাদেশের ?

18

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

19

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

20