NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

ব্ল্যাক সি (কৃষ্ণসাগরে) অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করারর পর যুদ্ধে থাকা দুই দেশকে এমন বার্তা দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। যাতে ব্ল্যাক সাগরের নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে—এমন যেকোনো ঘটনার বিষয়ে উভয় পক্ষ আরও বেশি সতর্ক থাকে।’

সোমবার ব্ল্যাক সি দিক থেকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ ড্রোন তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে এলে তা প্রতিহত করা হয়। ঘটনাটি এমন এক সময় ঘটে, যখন সম্প্রতি ইউক্রেন তুরস্কের উপকূলসংলগ্ন এলাকায় রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারে হামলা চালায়। তবে ড্রোনটির উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ।

তুর্কি মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ছোট ছোট অংশে ভেঙে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারে অনুসন্ধান ও কারিগরি বিশ্লেষণের কাজ এখনো চলমান রয়েছে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

1

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

2

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

3

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

4

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

5

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

6

সিকিমে বারবার ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও

7

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

8

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

9

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

10

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

11

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

12

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

13

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

14

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

15

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

18

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

19

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

20