NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্ত এলাকায় চিতাবাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে স্থানীয় বিজিবি। 

এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয়রা জানিয়েছে, গতরাতে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। এ সময় অনেকেই চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান এবং কেউ কেউ মোবাইলে সেই পায়ের চিহ্ন ধারণ করেন বলে দাবি করেন।

সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন জানান, গতরাত আনুমানিক ১১টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন। এর আগে জগতবেড় ইউনিয়নে দুইটি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সে সময় একটি চিতাবাঘকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় চিতাবাঘের আক্রমণে আবু বক্কর (৪৫)সহ অন্তত চারজন আহত হন।

আগের অভিজ্ঞতার কারণে এবার এলাকাবাসী আরও বেশি সতর্ক রয়েছে। রাতে কেউ ঘর থেকে বের হচ্ছেন না, গবাদিপশু নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে।

৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় চিতাবাঘ প্রবেশের বিষয়টি তারা অবগত হয়েছেন। তিনি সীমান্তবর্তী সকল বাসিন্দাকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান এবং প্রয়োজন ছাড়া রাতে বাইরে না বের হওয়ার পরামর্শ দেন।

বিডি-প্রতিদিন/আশফাক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

1

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

2

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

3

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

4

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

5

সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

6

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

7

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

8

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

9

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

10

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

11

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তার

12

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

13

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

14

নারায়ণগঞ্জ আইন কলেজে নির্বাচনের মাধ্যমে কমিটি চায় সাধারণ শিক

15

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

16

রাজধানীতে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে যুবদল নেতা আহত

17

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

18

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

19

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

20