NNTV
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মো. মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবকের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।  নিহত মুজাহিদুল ইসলাম হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে। অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মুজাহিদুল ইসলামের দোকানে জুস কেনাকে কেন্দ্র করে বাইজিদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত বাইজিদ হঠাৎ কাচি দিয়ে মুজাহিদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে আটক করে গণপিটুনি দেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

1

২০২৬ সালে কোনো মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীর

2

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

3

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

4

শোয়েব আখতার আজ ঢাকায় আসছেন

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

7

রুহুল কবীর রিজভী হাসপাতালে

8

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

9

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

10

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

11

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

14

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

15

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

16

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, বিকেলে কয়েকটি ছাড়

17

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

18

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

19

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

20