NNTV
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। বুধবারও দখলদার বাহিনী হামলায় গাজায় দুই শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজার মিশর সীমান্তের কাছে হামাসের যোদ্ধাদের হামলায় তাদের চার সেনা আহত হয়েছেন। এ ঘটনার পাল্টা জবাবেই হামলা চালিয়েছে ইসরায়েল।

আল জাজিরা গাজার চিকিৎসা কর্মীদের বরাতে জানিয়েছে, ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায় আর তাতে শিবিরের বেশ কয়েকটি তাঁবু পুড়ে যায়।

গাজার দমকল বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই শিশুসহ পাঁচ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গাজার কুয়েতি হাসপাতালের সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, নিহত শিশুদের বয়স আট ও ১০ বছর আর এ হামলার ঘটনায় আরও ৩২ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ হামলার নিন্দা জানিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

1

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আ

2

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

3

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

4

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

5

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

6

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

7

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ত্রিশ ভরি স্বর্ণ লুট

8

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

9

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

10

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

11

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

12

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

13

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

14

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

15

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

16

শোয়েব আখতার আজ ঢাকায় আসছেন

17

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক

18

ফরিদপুরে কৃষকের মরদেহের পাশে প্রাইভেটকার, আটক ৪

19

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

20