NNTV
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গত ৪ বছরে ইউরোপজুড়ে তাপপ্রবাহে ২ লাখের বেশি মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)জানিয়েছে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে  । সংস্থাটির মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন দ্রুত একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) বার্লিনে প্রকাশিত ‘তাপ-স্বাস্থ্য কর্মপরিকল্পনা নির্দেশিকা’-এ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুগে বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় এখনই সমন্বিত ও শক্তিশালী নীতিগত পদক্ষেপ প্রয়োজন। না হলে তাপজনিত মৃত্যু আরও বাড়বে।

ডব্লিউএইচওর নতুন নির্দেশিকায় সরকারগুলোর জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তাপপ্রবাহের আগাম সতর্কতা ব্যবস্থা, শহরগুলোতে শীতলীকরণ কেন্দ্র স্থাপন, নগর এলাকায় গাছপালা ও সবুজায়ন বৃদ্ধি এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

সংস্থাটি আরও জানিয়েছে, ব্যক্তিগত পর্যায়ের সচেতনতা- যেমন পর্যাপ্ত পানি পান করা, ছায়ায় থাকা বা রোদ এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ হলেও একা তা যথেষ্ট নয়। এই সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বড় ধরনের কাঠামোগত উদ্যোগ প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপ বর্তমানে বিশ্বের অন্যান্য মহাদেশের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে উঠছে। এর ফলে বয়স্ক মানুষ এবং আগে থেকেই স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ডব্লিউএইচও এই পরিস্থিতিকে দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত হিসেবে দেখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

1

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

4

মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত

5

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

6

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

7

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

8

গুলিবিদ্ধ ওসমান হাদি, তীব্র নিন্দা ছাত্রদলের

9

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

10

বান্দরবানে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু

11

কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে পলিন ফাউন্ডেশন

12

ইরানের টিকে থাকার পরিকল্পনা

13

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

14

জাপান কেঁপে উঠলো ভূমিকম্পে

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

17

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

18

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠ

19

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

20