NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম জং উন

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি  ‘অযোগ্য’ কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। 

একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এক বিরল ও প্রকাশ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে এই কড়া সমালোচনা করেন তিনি। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হো’কে ‘ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। কিম ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের’ সমালোচনা করেন।

পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া, যা তার অস্ত্র কর্মসূচির কারণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র-পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের সঙ্গে লড়াই করে আসছে।

অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও, এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল।

গতকাল সোমবার একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্কিয়তার  সাথে অভ্যস্ত’ কর্মীদের তীব্র সমালোচনা করেন।

কিম বলেন, ইয়াং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত।’ তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটি আধুনিক ও উন্নত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

1

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

2

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

3

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

4

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিন

5

নির্বাচন কী হবে ,কেন এই প্রশ্ন

6

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

7

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

8

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে যমুনায় য

9

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

10

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

11

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

12

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

13

হামলার প্রস্তুতির ইরানের ১৫০০ মিসাইল কি সক্রিয়?

14

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

15

মধ্যপ্রাচ্যের তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

16

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক

17

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

18

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

19

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

20