NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের আজকের দিনে তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। লক্ষ্য- একদিকে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করা, অন্যদিকে, নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি তৈরি।
 
উত্তাল দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত আর স্বীকৃতি আদায়ও ছিল এই অস্থায়ী সরকারের পরিকল্পনায়।
 
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু আনুষ্ঠানিকতা। শপথ নিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী সরকারে শপথে জানান দেওয়া হলো, এ দেশের নাম হবে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাবন্দি থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। ১১ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ।
 
১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষনাপত্রটিকে সাংবিধানিক ভিত্তি রূপে পাঠ করা হয় সেদিন।
 
নতুন রাষ্ট্রের প্রধান সেনাপতি ঘোষণা করা হয় জেনারেল এম এ জি ওসমানীকে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়ে মুক্তিযুদ্ধের পুরো অঙ্গনকে ভাগ করা হয় ১১ টি সেক্টরে। বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি আর  শরণার্থী ব্যবস্থাপনার দায়িত্বও নেয় অস্থায়ী সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

2

আজ শাকিব খান এর জম্মদিন

3

এমপিওভুক্ত শিক্ষকরা যুক্ত হতে পারবেন না সাংবাদিকতা-আইন পেশায়

4

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

5

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

6

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

7

২৫ মার্চ সেই কাল রাত, গনহত্যা দিবস আজ

8

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

9

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

10

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

11

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

12

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

13

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

14

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

15

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

16

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

17

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

18

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

19

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

20