NNTV
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় । নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন আজ বিকেল পর্যন্ত ।

ইসি জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সে অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পেতে পারে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জোটগুলো থেকে নির্ধারিত সংখ্যার বেশি প্রার্থী না থাকলে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ। বিএনপি জোট তাদের নির্ধারিত ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

এখন পর্যন্ত ইসি থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী ইতোমধ্যে জমা দিয়েছেন। তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী। বাকি প্রার্থীরা শেষ দিনেই মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

1

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

2

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

3

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

4

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

5

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

6

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

7

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

8

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

9

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

10

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

11

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

12

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

13

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

14

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

15

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

16

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

17

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

18

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

19

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

20