NNTV
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মাসুকুল ইসলাম রাজীব

‎‎নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মাসুকুল ইসলাম রাজীবকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

 দীর্ঘদিন ধরে রাজীব নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয়। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রজীবনে  তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং পরে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন, আবাসন, অবকাঠামো নির্মাণ এবং নগর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে সংস্থাটির চেয়ারম্যান পদটি স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগে সড়ক অবরোধ।

1

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্

2

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

3

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

4

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

5

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

6

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটার ফিল সল্ট

7

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

8

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

9

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

10

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

11

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

12

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

13

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

14

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাসনিম জারা

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

17

মাদারীপুরে বৈদ্যুতিক টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চে

18

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

19

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

20