NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির মাটি কেটে বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহমেদ পুলার উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমির মাটি ব্যবসার উদ্দেশ্যে কিনে নেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে তিনি ওই মাটি ইটভাটায় বিক্রি করতে ব্যর্থ হন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার অনুসারীরা মাটি কেটে বিক্রির কাজ শুরু করলে স্থানীয় মুজিব, আশ্রাফুল ও তারেকসহ একটি পক্ষ এতে বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মো. মুজিব দাবি করেন, তারা কোনো হামলায় জড়িত নন। ফসলি জমির মাটি কাটা অবৈধ হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে অভিযুক্ত আহমেদ পুলারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করা নিয়ে বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে একটি পক্ষের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

1

ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অন

2

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

3

৪০ বছর পর আবারও একসাথে অমিতাভ-কমল

4

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

5

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

6

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

7

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, তিনজনের লাশ উদ্ধার

8

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

9

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

10

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

11

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

12

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

13

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

14

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতাম

15

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

16

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

17

তাহসান স্ত্রী রোজার পুরোনো ভিডিও ভাইরাল

18

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

19

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

20