NNTV
প্রকাশ : Jun 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

তালাক দেওয়ার ক্ষোভে স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ করলো স্বামী

হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে রুবিনা আক্তার (২৫) নামে এক তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামী উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তোভোগি রুবিনা অলিপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজে কর্মরত রয়েছেন। এই ঘটনায় রুবিনা আক্তারের মুখ মন্ডল ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার সাবেক স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে উজ্জ্বল মিয়া (২৮) এর সঙ্গে বিয়ে হয় রুবিনার। এক পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিলে ৬ মাস পূর্বে স্বামী উজ্জলকে তালাক দেন রুবিনা। 

এদিকে, তালাক দেয়ার পর থেকে উজ্জ্বল তার প্রতি ক্ষিপ্ত ছিলেন। বিভিন্ন সময় চাকরিতে আসা-যাওয়ার পথে সে রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিল। বেশ কয়েকবার উজ্জ্বল তার ওপর হামলা করে বলেও অভিযোগ রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুবিনা বাড়ি আসার পথে বড় বহুলায় বাড়ির পাশে উজ্জ্বল তার মুখে এসিড নিক্ষেপ করে। এ সময় রুবিনা চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে উজ্জল পালিয়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. জাহিদুল হক বলেন, বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালে গিয়ে আহত ওই নারীকে দেখে এসেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জনান, এসিডে আক্রান্ত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮ লাখ কর্মকর্তা থাকবেন নির্বাচনী দায়িত্বে

1

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

2

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

3

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

4

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

5

হাদি হত্যা মামলায় চার্জশিট শুনানি বৃহস্পতিবার

6

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

7

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

8

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

9

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

10

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

11

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

12

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

13

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

14

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

15

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

16

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

17

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

18

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

19

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

20