NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। 

ঘটনার পর ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে, সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা সালোয়ার কামিজ, প্রিন্টের ওড়না ও পায়ে কেডস পরে ভবনের সিঁড়ি দিয়ে ধীরস্থিরভাবে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে মাস্ক ছিল। এ সময় ভবনের প্রধান প্রবেশপথে বসে ছিলেন তিনজন। ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গেট খুলে দেন। পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটো রিকশায় উঠে চলে যান। 

পুলিশের ধারণা, ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় সে।

জানা গেছে, সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম। পরে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। ওই সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লায়লা আফরোজের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এছাড়া তার আগেই মেয়ে নাফিসাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পর ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ, বাসার গৃহকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে। এমন অভিযোগের পর ইতোমধ্যে বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। যেখানে নিহত নাফিসার পোশাক পরে গৃহকর্মীকে বের হতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

1

নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা

2

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

3

ডোনাল্ড ট্রাম্প এর কারণে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

4

ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

5

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

8

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

9

সন্তান জন্ম দিতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলে

10

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

11

নতুন ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলেন স্টিভ স্মিথ

12

কারামুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.

13

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

14

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

15

চাঁপাইনবাবগঞ্জে যুবককে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

16

মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং, জড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

17

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

18

ইসরায়েলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত

19

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

20