NNTV
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দলের বিরুদ্ধে স্লোগান হলে বিশ্বকাপে ম্যাচ স্থগিত করার হুমকি ইরানের

বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়ে গেল ইরান। জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সমালোচনার মধ্যে অননুমোদিত পতাকা প্রদর্শন বা দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে ম্যাচ স্থগিত করার হুমকি দিয়েছে দেশটি।

ইরানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনয়ামালির জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে ফিফাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ইরান যেসব স্টেডিয়ামে খেলবে সেখানে যদি অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয় তাহলে দলের ম্যানেজার ম্যাচ বন্ধ করার উদ্যোগ নেবেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ জি-এর অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মিসরের বিপক্ষে ম্যাচ চলাকালে কোনো বিশৃঙ্খলা হবে না- এমন আশ্বাস পেয়েছেন তারা। তবে এই ম্যাচ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। কারণ স্থানীয় আয়োজকরা এটিকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করেছিলেন। এ বিষয়ে ইরান ও মিসরের ফুটবল কর্তৃপক্ষ সমকামী অধিকারসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানায়।

এর আগে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেস চলাকালে বিক্ষোভকারীরা ইরানকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, দলটি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে সাংগঠনিক চ্যালেঞ্জেও পড়েছে ইরান।তাদের টিকিট বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে, ফলে অনেক সমর্থক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন বলে জানিয়েছে  ইরানের ফুটবল ফেডারেশন  । সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই ইরানকে ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াবিষয়ক উত্তেজনা বাড়ছে, যা এবারের আসরে নতুন এক ভূ-রাজনৈতিক মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

1

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

2

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

3

কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রিতে অনিয়ম

4

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

5

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতা

6

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

7

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

8

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

9

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

10

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

11

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

12

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান

13

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

14

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

15

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

16

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

17

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

18

খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্

19

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

20