NNTV
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

আর্জেন্টিনার ডিয়াগো আরমান্দো ম্যারাডোনা ফুটবল ইতিহাসে অসংখ্য রেকর্ডের মালিক। তবে তার বিশ্বকাপ ক্যারিয়ারের একটি পরিসংখ্যান আজও আলাদা করে বিস্মিত করে সবাইকে। আর সেটি হলো বিশ্বকাপের আসরে  ম্যারাডোনা ৮ গোল করলেও একটিও পেনাল্টি থেকে নয়।

ফুটবল বিশ্বমঞ্চে অনেক কিংবদন্তিই পেনাল্টি থেকে গোল করে নিজেদের পরিসংখ্যান সমৃদ্ধ করেছেন। কিন্তু ম্যারাডোনার ক্ষেত্রে চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন। আর্জেন্টিনার জার্সিতে ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪- এই চারটি বিশ্বকাপে অংশ নেন তিনি। মোট ২১ ম্যাচে করেন ৮ গোল। অবাক করা বিষয় হলো- এই ৮টি গোলের একটিও পেনাল্টি স্পট থেকে আসেনি।

তার প্রতিটি গোলই এসেছে ওপেন প্লে কিংবা ফ্রি-কিক থেকে- যেখানে ফুটবলীয় দক্ষতা, দৃষ্টি এবং ব্যক্তিগত নৈপুণ্যই ছিল মূল অস্ত্র। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স আজও ইতিহাসের সেরা একক প্রদর্শনীর উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

তবে ১৯৯০ বিশ্বকাপে যুগোস্লাভিয়া ও ইতালির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের গোল কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত গোল হিসেবে গণনা করা হয় না।

সব মিলিয়ে পেনাল্টির ওপর নির্ভর না করেও বিশ্বকাপে নিজের ছাপ রেখে যাওয়ার এই কীর্তি ম্যারাডোনাকে আরও অনন্য করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Independent candidates claim that the voting environment is

1

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ

2

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দ

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

5

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

6

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

7

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

8

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

9

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

10

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

11

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

12

সর্দি-ঠান্ডা দূর করতে আদা চা কতটা কার্যকর?

13

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

14

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

15

চলতি মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

16

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

17

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে যমুনায় য

18

চলতি সপ্তাহে ডিজিটাল স্ট্রিমিং-এ আসছে ‘দ্য ড্রামা’

19

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

20