NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে। 

আজ  শুক্রবার সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির সদস্যা দায়িত্ব পালন করছেন।

এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন।

বেগম জিয়ার কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল দেখা যায়। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কেউ কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। 

আজ জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া করা হবে।

গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবর

3

আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নফল নামাজ

4

জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু

5

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

6

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

7

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

8

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

9

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

10

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

11

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

12

সাড়ে ৯ লাখ ছাড়াল পোস্টাল ভোটের নিবন্ধন।

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

15

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

16

জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

17

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

18

না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী

19

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

20