NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণকে শক্তিশালী হতে হবে। প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে,রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘সকলের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে কাজ করার এবং স্বাধীনভাবে কাজ করার। প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন। আপনার এখানে কোনো বহিরাগত না, সাময়িক কারণে এখানে এসেছেন—এটা ভাববেন না। আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ। আপনি ইচ্ছা করলে এখানে বাড়ি-ঘর করবেন, এখানে স্থায়ী হবেন। এর মধ্যে দ্বিধা থাকার কোনো কারণ নাই। আপনাকে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে এটাও ভাবার কোনো কারণ নাই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। আমরা সকলে একটা দেশের অধিবাসী।’

পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘এটা কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। রংধনু যে রকম, সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাব আগামী দিনে। আমরা যখন ডেলিগেশনে যাব, আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার ইতিহাস নিয়ে যাব। এটাই বাংলাদেশ। সবার সব সংস্কৃতি আছে, ধর্ম আছে, ইতিহাস আছে, আপনাদেরকে এগুলো রক্ষা করতে হবে। এটা নষ্ট হতে দেবেন না। আর যদি সরকারি কোনো সাহায্য লাগে, যদি আমাদের সুযোগ হয়, সেটা বলবেন। সেই সাহায্য আমরা আপনাদেরকে দেবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

1

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

2

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

3

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

4

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

5

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

6

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

7

অফসাইড বিতর্ক কমাতে বড় উদ্যোগ নিলো ফিফা

8

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

9

এখনো উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া সহস্রাধিক অস্ত্র

10

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

11

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

12

সাভারে যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আ

13

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

14

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

15

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

16

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

17

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন

18

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

19

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

20