NNTV
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

পরকীয়া সম্পর্কের জেরে বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে কুপিয়ে হত্যা করা হয়েছে মুন্সিগঞ্জের হোটেলকর্মী আমির হোসেনকে। গত সোমবার ভোর রাতে মেঘনা নদীর একটি শাখার তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলটি হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ সিকদারের মাছঘাট সংলগ্ন এলাকা।


সে লক্ষ্মীপুরের রায়াপুর উপজেলার চরগাছিয়া এলাকার স্বপন হাওলাদারের ছেলে। দুই সন্তানের জনক আমির মুন্সীগঞ্জে একটি হোটেল কর্মচারী ছিলেন। সেখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন তিনি। 
বুধবার হিজলায় এসে তার ছবি থেকে পরিচয় নিশ্চিত করেন আমিরের বাবা স্বপন হাওলাদার। তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জে একটি হোটেলে চাকুরি করতো আমির। স্ত্রীর পরকিয়ার কারনে ছেলেকে জীবন দিতে হয়েছে। ছেলের হত্যার সাথে স্ত্রী খোদেজা বেগমও জড়িত। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। 

এ বিষয়ে হিজলা নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না। স্ত্রীর পরকীয়া প্রেমে এ ঘটনা ঘটেছে। আমিরের হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করবে। মামলার বিষয়েও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। 
পরিদর্শক গৌতম বলেন, মঙ্গলবার আমিরের লাশের ময়না তদন্ত হয়। পরে অজ্ঞাত হিসেবে আঞ্জুমানের মাধ্যমে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বললেন শুদ্ধি অভিযান চালাতে

1

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

2

জাবিতে বাংলা বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ অনুষ্ঠিত

3

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

4

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

5

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

6

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

7

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

8

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

9

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

10

এবার ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

11

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

12

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

13

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

14

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

15

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

16

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

17

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

18

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

19

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

20