NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরোধও অগ্রাহ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে অনুরোধ জানিয়েছে। তবে এটি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত হওয়ায় বোর্ড অনুরোধটি কার্যকর করতে পারছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ম্যাচটি কলম্বোয় আয়োজনের কথা উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠায় লঙ্কান বোর্ড। তবে বিষয়টি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত হওয়ায় সেই অনুরোধ রাখতে পারছে না পিসিবি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া বক্তব্যে পিসিবির একটি সূত্র জানিয়েছে, তারা এসএলসির চিঠি পেয়েছে। তবে বোর্ডের হাতে এ বিষয়ে কিছু করার সুযোগ নেই বলে জানানো হয়েছে।

পিসিবির ওই সূত্রের ভাষ্য,‌ ‘হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু এই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের। বোর্ডের পক্ষে তা পরিবর্তন করা সম্ভব নয়।’

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু পাকিস্তান সরকার আগেই জানিয়ে দিয়েছে, এই ম্যাচে দল মাঠে নামবে না।

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচটি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। পাশাপাশি সহ-আয়োজক শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। এ কারণেই পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় এসএলসি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ম্যাচটি আয়োজনের ব্যাপারে দৃঢ় আগ্রহের কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পাকিস্তানের সব ম্যাচের জন্য বাণিজ্যিক, অপারেশনাল, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন থাকার কথাও উল্লেখ করা হয়েছে। টিকিট বিক্রি ও আতিথেয়তা ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত পরিকল্পনার কথা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

কুমিল্লায়

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

4

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

5

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

6

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

7

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

8

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

9

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

10

জাপান কেঁপে উঠলো ভূমিকম্পে

11

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

12

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

13

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

14

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

15

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

16

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

17

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

18

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ঢাকা: ১ পদ

19

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

20