NNTV
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

সিরিয়ার সুইদা প্রদেশে চার নাগরিককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।

খবরে বলা হয়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, গতকাল শনিবার আল-মাতানা গ্রামে এই ঘটনায় চার ব্যক্তি গুলিবিদ্ধ এবং এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

তিনি বলেন, হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তির সহায়তায় পরিচালিত প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, এক সন্দেহভাজন স্থানীয় অভ্যন্তরীণ নিরাপত্তা অধিদপ্তরের সদস্য ছিলেন।

তিনি আরও বলেন, কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সুইদা প্রদেশে জলপাই সংগ্রহের সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ৪ জন নিহত এবং একজন আহত হয়। 

তারা আরও জানিয়েছে, কর্তৃপক্ষ জলপাই সংগ্রহকারীদের সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত প্রদেশের উত্তর দিকে থাকার কথা জানিয়েছে।

দেশের দক্ষিণে সুইদা প্রদেশ হল দ্রুজ সংখ্যালঘুদের শক্ত ঘাঁটি।

গত বছরের জুলাই মাসে সেখানে সহিংসতা শুরু হয়, দ্রুজ যোদ্ধা এবং সুন্নি বেদুইনদের মধ্যে সংঘর্ষ দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে সিরিয়ার অন্যান্য এলাকা থেকে সরকারি বাহিনী এবং উপজাতীয় যোদ্ধারা এসে পৌঁছায়।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের বাহিনী সংঘর্ষ বন্ধ করতে হস্তক্ষেপ করেছে। তবে প্রত্যক্ষদর্শী, দ্রুজ গোষ্ঠী এবং লন্ডন-ভিত্তিক অবজারভেটরি তাদের বিরুদ্ধে বেদুইনদের পক্ষ নেওয়ার এবং দ্রুজের বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগ করেছে।

যদিও সেই মাসের শেষের দিকে যুদ্ধবিরতি হয়েছে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল এবং সুইদাতে পৌঁছানো কঠিন ছিল।

বাসিন্দারা অভিযোগ করেছেন যে, সরকার প্রদেশে অবরোধ আরোপ করেছে এবং হাজার হাজার বাসিন্দা পালিয়ে গেছে। দামেস্ক এই অভিযোগ অস্বীকার করেছে। তারপর থেকে কয়েকটি সহায়তা কনভয় প্রদেশে প্রবেশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

1

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

2

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

3

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

4

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

5

দেশে জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

6

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

7

বিএনপির বিজয়ে জাপান জানালো অভিনন্দন

8

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

9

এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ করেছে এনবিআরের ওয়েবসাইট

10

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

11

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

12

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

13

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

14

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

15

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

16

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

17

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

18

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

19

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

20