NNTV
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে টানা তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক পথে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বন্দরের আমদানি-রফতানি গ্রুপের আহ্বান রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্বাচনের কারণে নিষেধাজ্ঞার একটি চিঠি পাঠানো হয়।

জানা গেছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বন্ধের এ সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি ভিত্তি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এদিকে, ভারতের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্নের ঝুঁকি কমাতে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত এবং ভারতীয় ভূখণ্ডে অননুমোদিত ব্যক্তি ও যানবাহনের প্রবেশ সীমিত রাখা হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বন্দরের আমদানি-রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভারতের চিঠির পর ভুটান থেকেও চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। উভয় দেশের সিএন্ডএফ, ব্যবসায়ী ও কর্তৃপক্ষ যৌথভাবে আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

1

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

2

রশিদ খান হলেন ছেলে সন্তানের পিতা

3

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

4

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

5

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

6

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

7

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে যেসব নির্দেশনা মানতে

8

মেঘালয়ে গ্রেপ্তার ২ ,হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর স

9

সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

10

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

11

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

12

চলতি মাসের প্রথম ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

13

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

14

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

15

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

16

ইরানে ২ হাজার স্থানে হামলা চালিয়ে ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্

17

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

18

মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

19

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

20