NNTV
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে অপসাংবাদিকতা রোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

অপসাংবাদিকতা প্রতিরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মেহেরপুরে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে মেহেরপুর সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও মেহেরপুর জেলা প্রশাসন এ আয়োজন করে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রাশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। 

বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সংবাদ আরও দ্রুত প্রচার করা সম্ভব হয়েছে। সেজন্য দায়িত্ববোধও সমানভাবে বাড়াতে হবে। সঠিক ও যাচাই-বাছাই করা তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন। কর্মশলা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

1

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

2

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

3

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

4

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

5

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

6

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

7

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

8

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

9

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

10

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

11

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

12

পদত্যাগ করলেন মেসিদের কোচ হাভিয়ের মাচেরানো

13

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

14

মাউশির নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

15

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

16

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

17

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

18

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

19

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

20