NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

চীনা প্রতিষ্ঠান চালু করলো বিশ্বের দীর্ঘতম ফ্লাইট

২৯ ঘণ্টা ধরে আকাশে উড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট চালু করল চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। দীর্ঘ যাত্রায় চীনের সাংহাই থেকে যাত্রা শুরু করে আর্জেন্টিনার বুয়েনোস এইরেসে পৌঁছেছে ফ্লাইটটি।

বিট্রিশ সংবাদদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেটে এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর দুইটায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি সাংহাই থেকে যাত্রা করে। পরে স্থানীয় সময় বিকেল ৪ টা ৪৫ মিনিটে বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে পৌঁছায়।

বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের ৩১৬ আসনের এই বিমানটি জ্বালানি নেওয়া এবং 'ক্রু রোটেট' (কর্মীদের পালাবদল) এর জন্য অকল্যান্ডে থেমেছিল। এই বিরতির কারণে ফ্লাইটটি বিশ্বের দীর্ঘতম 'নন-স্টপ' ফ্লাইটের রেকর্ড না পেলেও, যাতায়াতের মোট সময় হিসাবে এটিই এখন বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক বিমান রুট।

সাংহাই থেকে আর্জেন্টিনা যেতে বিমানটির সময় লেগেছে ২৫ ঘণ্টার বেশি। ফিরতি পথে আরও চার ঘণ্টা বেশি সময় লাগায় এটি বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের খেতাব পেয়েছে। এই নতুন মাইলফলক অর্জন উপলক্ষে সাংহাই ও বুয়েনোস এইরেসে উৎসবের আয়োজন করা হয়। অকল্যান্ডেও বিমানটিকে স্বাগত জানানো হয়।

চায়না ইস্টার্ন এয়ারলাইনসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই নতুন রুটটি সাংহাই ও দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর মধ্যে সরাসরি ফ্লাইটের অভাব পূরণ করল। তারা আরও জানায়, এটি প্রশান্ত মহাসাগরের বিপরীত প্রান্তকে যুক্ত করে একটি 'দক্ষিণাঞ্চলীয় করিডর' খুলে দিয়েছে এবং তিনটি মহাদেশের মধ্যে আকাশপথে ভ্রমণে নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের রেকর্ড ছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের দখলে। তাদের ১৯ ঘণ্টার নন-স্টপ ফ্লাইট নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর যেত। তবে চায়না ইস্টার্ন এয়ারলাইনস এখন সে রেকর্ড অতিক্রম করল।

এদিকে, অস্ট্রেলিয়ার এয়ারলাইনস কান্তাস ২০২৭ সালে 'প্রজেক্ট সানরাইজ' নামের একটি ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে। সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্ক পর্যন্ত হবে এই ফ্লাইট। এর জন্য বিমানে অতিরিক্ত ২০ হাজার লিটারের জ্বালানি ট্যাংক থাকবে, যা বিমানটিকে টানা ২২ ঘণ্টা পর্যন্ত উড়তে সাহায্য করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

1

ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া

2

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

3

জীবননগরে শ্রমিকের মরদেহ উদ্ধার

4

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

5

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

6

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

7

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

8

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

9

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

10

Independent candidates claim that the voting environment is

11

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

14

ভূমিকম্প অনুভূত ইরানে

15

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

16

জাবিতে বাংলা বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ অনুষ্ঠিত

17

কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন

18

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

19

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

20