NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

আজ ‘ইন্টারন্যাশনাল ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে’ । প্রতি বছর ১৭ এপ্রিলের এই দিনটি মূলত বাদুড়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার উদ্দেশে বিশ্বজুড়ে পালিত হয়।

ভুল ধারণা ভাঙার দিন-  অনেকেই বাদুড়কে ভয়ঙ্কর বা রক্তচোষা প্রাণী হিসেবে দেখে। কিন্তু বাস্তবে খুব অল্প কিছু প্রজাতিই রক্ত খায়, অধিকাংশই ফল বা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। বিশেষজ্ঞদের মতে, বাদুড় সাধারণত মানুষের জন্য ততটা বিপজ্জনক নয় যতটা ধারণা করা হয়। বরং তারা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী।

ইতিহাস ও উদ্দেশ্য-  ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ‘Bat Conservation International’ নামের সংস্থা বাদুড় সংরক্ষণে কাজ শুরু করে। পরবর্তীতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই বিশেষ দিন চালু করা হয়।

এই দিবসের মূল লক্ষ্য-  বাদুড় সংরক্ষণে মানুষকে উদ্বুদ্ধ করা, তাদের সম্পর্কে ভুল ধারণা দূর করা, বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা তুলে ধরা।

কেন এই দিনটি গুরুত্বপূর্ণ- বিশ্বজুড়ে বাদুড়ের সংখ্যা কমে যাচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। বন উজাড়, জলবায়ু পরিবর্তন ও ভুল ধারণার কারণে তারা ঝুঁকির মুখে পড়েছে। ইন্টারন্যাশনাল ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে শুধু একটি দিবস নয়, এটি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ প্রাণীকে নতুনভাবে চিনে নেওয়ার এবং তাদের সংরক্ষণের অঙ্গীকার করার দিন।

কীভাবে পালন করা হয়- এই দিনে বিভিন্ন দেশে সচেতনতা কার্যক্রম, আলোচনা সভা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। অনেকেই বাদুড় সম্পর্কে তথ্য শেয়ার করেন এবং তাদের রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রকৃতির জন্য বাদুড় কেন গুরুত্বপূর্ণ-  বিশ্বে প্রায় ১,৪০০ থেকে ১,৫০০ প্রজাতির বাদুড় রয়েছে এবং তারা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক বাদুড় পোকামাকড় খেয়ে পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। একেকটি বাদুড় এক ঘণ্টায় প্রায় ১,০০০ পর্যন্ত মশা খেতে পারে। তারা ফুলের পরাগায়ন ও বীজ ছড়িয়ে উদ্ভিদ জন্মাতে সাহায্য করে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

1

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

2

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

3

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

উত্তর কোরিয়ায় কিম জং উনের বোনের পদোন্নতি

6

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

7

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

8

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর

9

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

10

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

11

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

12

ভারতে হাতির আক্রমণে ৬ জনের প্রাণহানি

13

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

14

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

15

খামেনির পর ইরানের নেতৃত্বে কে?

16

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

17

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

18

জনসাধারণের জন্য পুনরায় শুরু অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্

19

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

20