NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপন তথ্য ফাঁস করার অভিযোগে মার্কিন সেনার বিরুদ্ধে মামলা

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের গোপন তথ্য ব্যবহার করে অনলাইন পূর্বাভাসভিত্তিক বাজিতে অংশ নেওয়ার অভিযোগে এক মার্কিন সেনার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

অভিযুক্ত সেনা সদস্য গ্যানন ক্যান ভ্যান ডেইক (৩৮) নর্থ ক্যারোলাইনার ফায়েটভিলের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে বাজি ধরে ৪ লাখ ডলারের বেশি আয় করেছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিচার কর্মকর্তারা জানান, ভ্যান ডেইক ওই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনা মোতায়েন এবং মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা নিয়ে বাজি ধরেন।

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালায়। অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করা হয়। পরে তাদের মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নেওয়া হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের কাছে গোপন জানানো হয়। ব্যক্তিগত আর্থিক লাভের জন্য সেই তথ্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে ভ্যান ডাইকের সর্বোচ্চ ৫০ বছর কারাদণ্ড হতে পারে।

অভিযোগপত্রে ভ্যান ডেইকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়্যার জালিয়াতি, অবৈধ আর্থিক লেনদেন এবং কমোডিটি এক্সচেঞ্জ আইন লঙ্ঘনের তিনটি অভিযোগ।

এর আগে চলতি বছর একই ধরনের ঘটনায় অনলাইন বাজির একটি প্ল্যাটফর্মে ছয়টি অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে- এমন পূর্বাভাস ধরে বাজি ধরে ১২ লাখ ডলার লাভের অভিযোগও উঠে। ওই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এতে হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সব অভিযোগ প্রমাণিত হলে ভ্যান ডেইকের সর্বোচ্চ ৫০ বছর কারাদণ্ড হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত বিএসআরএম(BSRM )- এর

1

আর্সেনাল হারাল পয়েন্ট

2

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

3

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

4

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

5

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

6

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

7

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

8

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

11

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

12

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

13

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

14

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শি

15

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

16

বদরের যুদ্ধের কেন এত গুরুত্ব?

17

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

18

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

19

আসন্ন বিশ্বকাপে বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানসিটির

20