NNTV
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

১২০০ ফ্লাইট এক মাসে বাতিল করেছে ইন্ডিগো

বিপাকে পড়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো। এক দিনেই বাতিল হয়েছে সংস্থাটির দুইশ'র বেশি ফ্লাইট। ফলে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। বুধবার সকাল থেকে এমনটাই ঘটেছে বলে সংশ্লিষ্ট বিমানসংস্থা জানিয়েছে। অনভিপ্রেত এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন কর্তৃপক্ষ।

এখানেই শেষ নয়, নভেম্বর মাসেই ইন্ডিগোর ১,২৩২ ফ্লাইট বাতিল হয়েছে। কেন এই চরম অব্যবস্থাপনা তা জানতে সংস্থার কাছে রিপোর্টও চেয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। 

প্রতি দিন ২২শ'টির বেশি ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো। কিন্তু সরকারি তথ্য বলছে, মঙ্গলবার থেকে বিমানসংস্থাটির ঠিকমতো পরিষেবা প্রদানের হার মাত্র ৩৫ শতাংশে নেমে এসেছে, যা সাম্প্রতিক অতীতে কখনও হয়নি। মঙ্গলবার ১৪০০শ'র বেশি উড়ানের সময়সূচিতে রদবদল করতে হয়েছে ইন্ডিগোকে। বুধবারও পরিস্থিতি বদলায়নি। 

গত মাসেই সংশোধন করা হয়েছে বিমানকর্মীদের কাজের সময়সূচি বা ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল)। নতুন নিয়ম অনুযায়ী, একজন বিমানকর্মী দিনে আট ঘণ্টা, সপ্তাহে ৩৫ ঘণ্টা, মাসে ১২৫ ঘণ্টা এবং বছরে সর্বোচ্চ এক হাজার ঘণ্টা কাজ করবেন। সঙ্গে বিশ্রামের জন্যও বাধ্যতামূলক ভাবে নির্দিষ্ট সময় রাখতে হবে। দিনে কমপক্ষে ১০ ঘণ্টা বিশ্রামের সুযোগ থাকবে, যাতে পাইলট এবং কেবিন ক্রুরা সকলে পর্যাপ্ত বিশ্রাম পান। এতে কাজের সময় পাইলটদের ক্লান্তি কিংবা অসাবধানতায় বড়সড় বিপদ ঘটার ঝুঁকি কমবে। তবে ইন্ডিগো সূত্রে খবর, এর জেরেই আপাতত দিনের কোনও এক নির্দিষ্ট সময়ে সংস্থার কর্মীসংখ্যায় টান পড়ছে। তার উপর যাত্রীদের ভিড় বেড়ে গেলে সেই বাড়তি চাপও নিতে হচ্ছে কর্তব্যরত কর্মীদের। সূত্রের খবর, পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে। কখনও আবার বদলাতে হচ্ছে সময়সূচি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

1

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

2

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

3

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

4

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটা

5

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

6

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

7

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

8

জেনে নিন নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

9

ফরিদপুরে কৃষকের মরদেহের পাশে প্রাইভেটকার, আটক ৪

10

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

11

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

12

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

13

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

14

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

15

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

16

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

17

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

18

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

19

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

20