NNTV
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো দুদক

চলতি বছরের মার্চে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালতের ১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি ৫১ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জনান ।

দুদক জানায়, মার্চে পাওয়া আদালতের মোট ১২টি আদেশের ভিত্তিতে এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আদালতের ৫টি আদেশে ক্রোককৃত সম্পদের মূল্য ১৫ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৬০৫ টাকা।

ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে, ১৭ একর জমি, একটি ভবন, একটি টিনশেড বাড়ি, তিনটি ফ্ল্যাট, একটি পুকুর, চারটি বাণিজ্যিক স্পেস এবং একটি বাড়ি।

অন্যদিকে, আদালতের ৭টি আদেশে অবরুদ্ধকৃত আর্থিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫০৮ টাকা ৬৪ পয়সা। এর মধ্যে রয়েছে ৭৪টি ব্যাংক হিসাব, ৮টি সঞ্চয়ী হিসাব, ১টি চলতি হিসাব, ৩টি ক্রেডিট কার্ড, ২টি এমএসডি, ১টি এসবি হিসাব, ৫টি এফডিআর, ২টি বিও হিসাব, ১টি সঞ্চয়পত্র ও ৪টি মেয়াদি আমানতসহ আর্থিক উপকরণ।

সব মিলিয়ে ক্রোক ও অবরুদ্ধকৃত সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫১ লাখ ৮০ হাজার ১১৩ টাকা।

দুদক আরও  জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পদের বিস্তারিত তালিকা কমিশনের নিকট উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারনে মাঘের শুরুতে কমেছে শীতের তীব্রতা

1

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

2

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

3

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

4

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়ে গেল

5

চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণমিছিল

6

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

7

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

8

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

9

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

10

লালপুরে নবজাতক চুরি অতঃপর উদ্ধার; মূল আসামি গ্রেফতার

11

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

12

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

13

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

14

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

15

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

16

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই কোনো ভোটার

17

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

18

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

19

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

20