NNTV
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

দীর্ঘ এক দশকের অপেক্ষা শেষে প্রকাশ পেয়েছে ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’।

ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। এটি ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। গানটির ভিডিও দৃশ্যধারণ করা হয়েছে কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে।

এই গানটি তৈরি শুরু হয়েছে প্রায় দশ বছর আগে। তা জানিয়ে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, "সে অনেক আগের কথা। ১০ বছরের বেশি হবে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬ সালে ফেইসবুকে দুই লাইন প্রকাশের পর পর থেকে রিলিজ অবধি আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউব ও ফেইসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য। যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে।"

ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে অ্যাশেজ। চলতি বছর জুনে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে। অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। অ্যাশেজের দুটি অ্যালবাম রয়েছে, তা হল ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’। এই দুই অ্যালবামের ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তুমি আয়না দেখো না’, ‘তারাবাতি’, ‘সে আমারে’, 'আমার দিকে তাকিয়ে সে', ‘ছারপোকা’, ‘আয়না’ ‘ধুলোবালি’ সহ আরও কিছু গান রয়েছে যা দর্শকের পছন্দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

1

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

2

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

3

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

4

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

5

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় পৌঁছেছে আইসিসির প্রতিনিধি

8

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

9

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

10

কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

11

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

12

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

13

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

14

আজ থেকে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে

15

নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করুন

16

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

17

চট্টগ্রামে ৩৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক

18

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

19

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দ

20