NNTV
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টার মামলায় ৩ আসামি কারাগারে

রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আজ শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমান আবেদনটি করেন। প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। তবে এ দিন আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।

এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। এছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করে র‍্যাব।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। তিনি কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন দুষ্কৃতকারীরা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

1

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

2

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

3

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

4

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

5

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

6

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

7

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

8

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

9

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

10

রাজবাড়ীতে জমির বিরোধে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ, নিহত কৃষক

11

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

12

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

13

ট্রাম্প বললেন ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

14

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

15

নিবাচনের আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ

16

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

17

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

18

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

19

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

20