NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চাঁদার টাকা না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে নেশার জন্য চাঁদার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়ে দোকানের ভেতরেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ প্রচারের শেষ দিন ,নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল

1

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

2

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

3

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

4

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

5

আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নফল নামাজ

6

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

7

আজ মহান স্বাধীনতা দিবস

8

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

9

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

10

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

11

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

14

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

15

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

16

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

17

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

18

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

19

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

20